1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দোকানিকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে বরিশালে নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মিয়ারচরের বাসিন্দারা জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস

রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দোকানিকে জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গাজীপুরের কালিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে চার দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কালিগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি মামলা এবং লাইসেন্স নবায়ন না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইনে একটি মামলায় জরিমানা করা হয়।

 

চারটি মামলায় মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এর মধ্যে মামুন স্টোরের মালিক মো. মামুন মিয়াকে পাঁচ হাজার টাকা, সুজন স্টোরের মালিক সুজনকে পাঁচ হাজার টাকা, কামাল মুরগি ভান্ডারের মালিক কামালকে পাঁচ হাজার টাকা এবং মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম জানান, অভিযানের সময় থানা পুলিশ উপস্থিত ছিল এবং বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network