1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দদেরকে ছারছীনা পীরের অভিনন্দন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দদেরকে ছারছীনা পীরের অভিনন্দন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় তারেক রহমান ও মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দদেরকে অভিনন্দন জানিয়েছেন।

 

তিনি তার অভিনন্দন বার্তায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন শেষে অনুকুল পরিবেশে দেশে প্রত্যাবর্তনের পরই তার মাতৃবিয়োগ ঘটে। ইতোমধ্যে নির্বাচনী দামামা বেজে উঠেছিল। তিনি শোককে বুকে চেপে সর্বশক্তি নিয়োগ করেন মানুষের কর্ণকুহরে তার দেশ গঠনের পরিকল্পনার কথা পৌঁছাতে। অবশেষে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মতই জনগণের ভালবাসায় সিক্ত হয়ে নিরংকুশ সংখ্যাগরিষ্টতা লাভ করে দেশের শাসনভার লাভ করেছেন।

 

শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। আমি তাকে এ শুভ লগ্নে অভিনন্দিত করে স্মরণ করিয়ে দিতে চাই আপনাকে ও আপনার দল বিএনপিকে এদেশের হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ ইসলাম ও মুসলমানদের জন্য তথাকথিত মডার্ন ইসলামের ধজাধারীদের মোকাবেলায় ইমান ও আক্বীদা সংরক্ষণের রক্ষা কবচ হিসেবে বেছে নিয়েছেন।

এদেশের মানুষ এখনো পীর ওলীদের দিক নির্দেশনা মোতাবেক তাদের জীবন ও কর্ম পরিচালনা করে থাকে। তাইতো তারা নিঃস্বার্থ ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

 

আমি দোয়া করি, আপনার পথচলা কুসুমাস্তীর্ণ থেকে। দেশীয় পরিমন্ডলের গন্ডি পেরিয়ে আপনি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতায় পরিনত হন। মানব সেবা হোক আপনার ব্রত। মদীনার সনদ হোক আপনার দিশারী। ন্যায় ও ইনসাফ হোক আপনার ভূষণ। দেশপ্রেম হোক আপনার মূলমন্ত্র। আল্লাহ আপনার সহায় হোন।

 

আশাকরি ধর্মীয় যেকোন সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি সুবিজ্ঞ ওলামায়ে কেরামের মতামত নিতে ভুলবেন না। নির্ভীকচিত্তে আপনি এগিয়ে চলুন সম্মুখ পানে। ইনশাআল্লাহ এ দেশের স্বন্তিকামী হক্কানী আলেম সমাজ আপনার পাশে থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network