1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুই দিনের সফরে আজ নিজ জেলা পিরোজপুরে আসছেন গৃহায়ন প্রতিমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

দুই দিনের সফরে আজ নিজ জেলা পিরোজপুরে আসছেন গৃহায়ন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে আজ (২০ ফেব্রুয়ারি) নিজ জেলা পিরোজপুরে আসছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। দুই দিনের এই সফরে তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ছাড়াও বিভিন্ন সরকারি মতবিনিময় সভায় অংশ নেবেন।

গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কায়সার খসরু স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করা হয়েছে।

 

সফরসূচি অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৭টায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল ১০টা ৩০ মিনিটে পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে তার। এরপর দুপুর ১২টা ০১ মিনিটে তিনি পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সফরকালীন তিনি সার্কিট হাউজেই রাত্রিযাপন করবেন।

 

২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

 

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় বরিশাল ও পিরোজপুর গণপূর্ত জোন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন প্রতিমন্ত্রী। সভা শেষে দুপুর দেড়টায় তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে পিরোজপুর ত্যাগ করবেন।

 

প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারি এই সফরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খান মোহাম্মদ মোশারপ হুসাইন আলতাব এবং গানম্যান মেহেদী হাসান তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network