1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে আ.লীগ সন্ত্রাসীদের হামলায় মৎস্যজীবী দলের নেতাকে কুপিয়ে জখম, আহত ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

পিরোজপুরে আ.লীগ সন্ত্রাসীদের হামলায় মৎস্যজীবী দলের নেতাকে কুপিয়ে জখম, আহত ৫

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজার এলাকায় আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় মৎস্যজীবী দল সভাপতি ও জাসাসের সভাপতি সহ ৫ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির (৫৫), জাসাসের সভাপতি জাহিদ হোসেন (৩৮), একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)। আহতরা বর্তমানে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন আছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে পত্তাশী বাজার এলাকায় হঠাৎ ডাকচিৎকার শোনা গেলে লোকজন এগিয়ে এসে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। অভিযোগ রয়েছে, তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহত জাহিদ হোসেন দাবি করেন, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু সহ আরো কয়েকজন আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালান।

 

এবিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার জানান, মারামারির খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network