1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অ্যাম্বুলেন্স তল্লাশিতে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

অ্যাম্বুলেন্স তল্লাশিতে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার (বর্তমানে শেরে বাংলা থানা আগারওগাও) মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) অপরজন রংপুর জেলার রংপর সদর উপজেলার মৃত মোহাম্মদ আলী মো. শাহাজুল ইসলাম(৪৭)।

 

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network