1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুতার ভেতরে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বানারীপাড়ায় বিএনপির  ৪৮ তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিভিন্ন উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নবীঁজী (সাঃ)-এর সম্মানেই মুমিনের মর্যাদা ও পরিচয়ের প্রকাশ -ছারছীনার পীর ছাহেব সভাপতি শাহীন. সম্পাদক রাহাত লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল রাঙ্গাবালীতে ধানের চারা খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪ কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বরিশাল বিএনপি নেতা ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ

জুতার ভেতরে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সদর উপজেলায় অভিযানা চালিয়ে প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে।

 

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল পোনে ৮টার দিকে উপজেলার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি ইসমাইলকে আটক করা হয়।

 

এ সময় তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩ এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন ও একটি নকিয়া ব্র্যান্ডের দুই সিমযুক্ত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network