1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হলেন ইমন চৌধুরী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হলেন ইমন চৌধুরী

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সৈয়দ বশির আহম্মেদ: এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন একটি সংগঠন। ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’—সংক্ষেপে ‘BATJA’ নামে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রাজধানী ঢাকায়।

 

রবিবার বিকেলে রাজধানীর একটি অডিটোরিয়ামে আয়োজিত সভায় সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটি গঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠাকালীন সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টিভির রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী।

 

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের কৃতি সন্তান ইমন চৌধুরী। এর আগে পিরোজপুরে সংবাদ কর্মী থাকাকালীন সময়ে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন ও News24 এবং এখন টিভির ইমন চৌধুরী জেলা প্রতিনিধি ছিলেন।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), তানজিলা খান মীম (এখন টিভি), কাজী ফয়সাল (চ্যানেল২৪), মুহাম্মদ জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর) এবং মাহতাব মিনহাজ (এটিএন নিউজ)।

 

নবগঠিত সংগঠনের নেতারা জানান, দেশের বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর, এয়ারলাইন্স ও এভিয়েশন খাতসংক্রান্ত সংবাদে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করা এবং পেশাগত অধিকার রক্ষায় কাজ করবে সংগঠনটি।

 

বক্তারা আরও বলেন, এভিয়েশন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় এই বিটে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দৈনিক আমারদেশ পত্রিকার মফস্বল সম্পাদক আবু দারদা জোবায়ের এবং চ্যানেল ২৪-এর হেড অফ ডিজিটাল রাজিব খান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network