1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় বহিষ্কৃত ছাত্রদল নেতার চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ বিভিন্ন অপকর্মকের বিরুদ্ধে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

এলাকায় উত্তেজনা পরিবেশ

ভাণ্ডারিয়ায় বহিষ্কৃত ছাত্রদল নেতার চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ বিভিন্ন অপকর্মকের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বহিষ্কৃত ছাত্রদল আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। অভিযোগ উঠেছে, উজ্জল, তার ভাই চঞ্চল, ভাগিনা তালিব, রতনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, নারীদের উত্যক্ত করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হয়রানিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে আছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সদরের শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারী-পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করছে এবং সাধারণ মানুষকে নানা উপায়ে হয়রানি করছে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ব্যাবসায়ী আব্দুল হাই মৃধা, শহিদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি মোল্লা, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রক্সি সিকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম শাহিরাজ, পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া পৌর সেক্রেটারি হেমায়েত মোল্লা, আয়শা আক্তার, সাদিয়া আক্তার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ চাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের অধিকার ক্ষুন্ন করতে না পারে। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম না বলার শর্তে বলেন, দোকান দখল ও চাঁদার চাপের কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া নারীদের কয়েকজন বলেন, তারা রাস্তাঘাটে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং উত্যক্তের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন নারী বক্তারা।

এ বিষয়ে মাহফুজুল ইসলাম উজ্জল অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রতিবেশী আঃ হাই মৃর্ধার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। তিনি দাবি করেন, গত শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ হামলায় তার মা, তিনি নিজে এবং তার ছোট ভাই চঞ্চল গুরুতর আহত হন।

এবিষয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার) বলেন বহিষ্কৃত ছাত্রদল আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জল কে দল থেকে আগেই বহিস্কার করা হয়েছে। তার অপকর্মের দায়বার দল নিবে না যেহেতু তিনি বহিস্কৃত নেতা। বিষয়টি তার পারিবারিক এটা কোন দলের ব্যাপার নয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network