1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ ফেরদাউছ সিকদার।।​গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শওকত হোসেন সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করেছে।

 


​মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখার উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

​গাজীপুরের প্রশাসক হিসেবে নিযুক্ত মো: শওকত হোসেন সরকারের পিতার নাম গিয়াস উদ্দিন সরকার এবং মাতার নাম জাবিরন সরকার। তার স্থায়ী ঠিকানা গাজীপুর সদরের কাশিমপুর এলাকায়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত এই প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়রের সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবেন। একই আদেশে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্যও পৃথক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

​জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network