1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে নিম্নমানের পানির ট্যাংক বিতরণের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

ইন্দুরকানীতে নিম্নমানের পানির ট্যাংক বিতরণের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইন্দুরকানী উপজেলায় সরকারি অনুমোদিত পানির ট্যাংক বিতরণে নিম্নমানের ট্যাংক সরবরাহের অভিযোগ উঠেছে। সোমবার স্থানীয় সুবিধাভোগীরা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে লিখিতভাবে অভিযোগ জমা দেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পানির ট্যাংকের চাহিদা থাকা সত্ত্বেও মানসম্মত ট্যাংক না পাওয়ায় তাদের ভোগান্তি বেড়েছে।

 

সুবিধাভোগী মোঃ জামাল জানান, তার নামে অনুমোদিত ট্যাংক গঊ-অঊ-জই (ঔঠ) ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ করেছে। তিনি অভিযোগ করেন, “উক্ত ট্যাংক অন্যান্য কোম্পানির তুলনায় পাতলা, মান কম এবং নামমাত্র মূল্যের। তাই আমি এটি গ্রহণ করতে আগ্রহী নই।

 

তিনি প্রশাসনের কাছে আবেদন করেছেন, তার অনুমোদিত ট্যাংকটি অন্য মানসম্মত কোম্পানির তৈরি ট্যাংকে পরিবর্তনের জন্য ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার ছগির হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

ইন্দুরকানী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল শিমুল বড়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের এই ঠিকাদারের পাঠানো সব মাল রিজেক্ট করা হয়েছে। তাই কেউ এটি গ্রহণ করবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।” তিনি আরও জানান, স্থানীয়দের নিরাপদ ও মানসম্মত পানির জন্য প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network