1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাকিস্তানে ড্রোন হামলা চালালো আফগানিস্তান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

পাকিস্তানে ড্রোন হামলা চালালো আফগানিস্তান

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ডেস্ক সংবাদ : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিনটি গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। তবে পাকিস্তান কর্তৃপক্ষের দাবি, তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সক্রিয় করে সবকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার এক বিবৃতিতে জানান, আফগানিস্তান থেকে অ্যাবোটাবাদ, সোয়াবি ও নোসেরা এলাকায় কয়েকটি ড্রোন প্রবেশ করেছিল। ড্রোন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সময়মতো সেগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে।

এদিকে, আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, সম্প্রতি কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দিতেই এই পাল্টা আঘাত হানা হয়েছে। তালেবানের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফয়জাবাদ, নোসেরার একটি সেনা ক্যাম্প, জামরুদের সামরিক ঘাঁটি এবং অ্যাবোটাবাদের একটি মিলিটারি কমপ্লেক্স লক্ষ্য করে এই ড্রোনগুলো পাঠিয়েছিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়া সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর একটি সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দেয়। এর রেশ ধরে শুক্রবার দুপুর পর্যন্ত দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। বর্তমানে দুই দেশের সীমান্ত এলাকায় যুদ্ধাবস্থা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উভয় দেশের সেনাবাহিনীই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network