1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় আ‘লীগের নেতার বিরুদ্ধে বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

কলাপাড়ায় আ‘লীগের নেতার বিরুদ্ধে বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় কাওসার (২৭) নামের এক বিএনপির সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে বাচ্চু সিকদার নামের এক আওয়ামীলীগের সমর্থকের বিরুদ্ধে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয়রা আহত কাওসারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। সে পূর্ব হাজীপুর গ্রামের আবুল কালাম রাঢ়ীর ছেলে।

 

আহত কাওসার বলেন, সকাল দশটার দিকে সে প্রয়োজনীয় কাজে হাজীপুর বাজারে আসেন। এসময় আওয়ামীলীগের সমর্থক বাচ্চুর সঙ্গে তার দেখা হয়। পরে তারা দুজনে আওয়ামীলীগ ও বিএনপির রাজনীতি নিয়ে তর্কে জড়ান। এক পর্যায়ে বাচ্চু দাবি করেন আওয়ামীলীগের দয়া ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারতোনা। কাওসার এমন কথার প্রতিবাদ জানালে বাচ্চু তাকে কিছু বুঝে ওঠার আগেই মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে ফের তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

 

এ বিষয়ে বাচ্চু বলেন, রাজনীতির বিষয়ে তার সঙ্গে আমার কোন আলোচনা হয়নি। তবে সে আমার সঙ্গে প্রচন্ড রকমের খারাপ ব্যবহার করেছে। এ কারনে তার সঙ্গে আমার হাতাহাতি হয়েছে।

 

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলামের সঙ্গে সঙ্গে বারবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিব করেননি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network