1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কারাগারে বন্দি দুমকির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালীতে ধানের চারা খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪ কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বরিশাল বিএনপি নেতা ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ বরিশাল মহানগরীতে পুলিশের আকস্মিক অভিযান তারেক রহমানের হাতে নতুন বিএনপি কেদারপুরে ২৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার 

কারাগারে বন্দি দুমকির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী জেলা কারাগারে বন্দি দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, বিকেলে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

 

পটুয়াখালী জেলা কারাগারের চিকিৎসক মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে পুনরায় কারাগারে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল।

 

পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া জানান, তার হার্টে ব্লক ছিল এবং নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হতো। শুক্রবার বিকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

 

কারা সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় ২০২৫ সালের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার মরদেহ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network