1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিস্তল নিয়ে খেলছিল সন্তান, গুলি বের হয়ে লাগলো এসআইয়ের পায়ে - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

পিস্তল নিয়ে খেলছিল সন্তান, গুলি বের হয়ে লাগলো এসআইয়ের পায়ে

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নাটোরে পিস্তল নিয়ে পুত্রসন্তান খেলার একপর্যায়ে হঠাৎ ট্রিগারে চাপ লেগে গুলিবিদ্ধ হন এক পুলিশের উপপরিদর্শক (এসআই)।

 

এসময় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের বড়হরিশপুর এলাকার পুলিশ লাইনসে এ ঘটনা ঘটে।

 

আহত এসআইয়ের নাম দেওয়ান মামুন হোসেন (৩২)। তিনি নাটোর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

 

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এসআই দেওয়ান মামুন হোসেন দায়িত্ব পালন শেষে গতকাল রাত ৯টার দিকে পুলিশ লাইনসের বাসায় ফেরেন। নিজের পিস্তলটি বিছানায় রেখে তিনি শৌচাগারে যান। এ সময় তার শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলছিল।

 

তিনি শৌচাগার থেকে বের হয়ে ছেলের কাছ থেকে পিস্তলটি নিতে গেলে হঠাৎ ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে মামুনের পায়ে লাগে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জেলার পুলিশ সুপার সদর হাসপাতালে তাঁকে দেখতে যান এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

ঘটনার বর্ণনায় পুলিশ সুপার আবদুল ওয়াহাব বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও সতর্কতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আহত এসআই মামুনের পায়ে গুলি লেগেছে, তবে তিনি এখন শঙ্কামুক্ত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network