1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঈদের আগেই পটুয়াখালী নদী বন্দরের নাব্যতা সংকট সমাধান হয়ে যাবে : আলতাফ হোসেন চৌধুরী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ঈদের আগেই পটুয়াখালী নদী বন্দরের নাব্যতা সংকট সমাধান হয়ে যাবে : আলতাফ হোসেন চৌধুরী

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, নৌপথের চলাচলের ক্ষেত্রে স্রোতের সাথে বালি এসে নাব্যতা সংকট তৈরি হয় এজন্য প্রতিবছর মেইনটেইন্যান্স ড্রেজিং করতে হয়।

 

পটুয়াখালী নদীবন্দরের প্রবেশমুখে যে নাব্যতা সংকট তৈরি হয়েছে তা ঈদের আগেই সমাধান হয়ে যাবে। এখন প্রতিদিন ১টি লঞ্চ চলাচল করলেও ঈদের আগে-পরে যাত্রীদের প্রয়োজনে একাধিক লঞ্চ চলাচল করবে তাই নৌপথকে চালু রাখতে আগে থেকেই কাজ চলছে।

গতকাল রোববার পটুয়াখালী নদীবন্দরের প্রবেশমুখে নাব্যতা সংকট সমাধানে কাজ করা ড্রেজিং কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এদিকে আলতাফ হোসেন চৌধুরী বন্দরে আগমনের পরে বন্দরের সহকারী পরিচালক জাকি শাহরিয়ারর ড্রেজিংএর বিষয় তাকে বিস্তারিত জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না, অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন, অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, অ্যাডভোকেট আল-আমিন সুজন, জেসমিন জাফর প্রমুখ।

তিনি আরো বলেন, স্থায়ী নদী শাসনের জন্য প্রকল্প নেয়া হবে, বিগত সময়ে এ সব নদী শাসনসহ ড্রেজিংয়ের নামে ব্যাপক লুটতরাজ হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা সজাগ থাকবো।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network