1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ৬ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ৬ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না ক্যান্সারে আক্রান্ত অষ্টাদশী সালমা বেগম (১৮)। তিনি কলাপাড়া পৌরসভার মাছ বাজারের মাছ বিক্রেতা আলী হোসেনের কন্যা। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে Sher-e-Bangla Medical College Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে সালমার চিকিৎসা চলছে। এ সময় চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারটির সহায়-সম্বল যা ছিল সবই বিক্রি করতে হয়েছে। বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারটি। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সালমার বাবা আলী হোসেন জানান, একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা প্রয়োজন। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে সুস্থ করে তোলা সম্ভব বলে আশা করছেন তিনি।

অসহায় এ পরিবারটি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭২৮৯৪৩৫৯৮ (আলী হোসেন)।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network