1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি আসলাম গ্রেফতার।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)এবার আলী মোল্লার নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও সঙ্গীও ফোর্স সহ এক অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। উল্লেখ্য ২০২৪ সালের (৪ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে সঙ্ঘবদ্ধ হইয়া কিছু উশৃংখল নেতাকর্মী মিছিল সহকারে কাউখালী উত্তর বাজারে অবস্থিত বিএনপি অফিস ভাঙচুর করে। বিএনপির পক্ষ থেকে থানায় মামলা হয়।

 

ওই মামলার পলাতক আসামি উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মরহুম আব্দুল মজিদ হাওলাদার এর ছেলে আসলাম হোসেন (৫৫)কে দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা সদরের বেইলি ব্রিজ সংলগ্ন উজিয়াল খান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেপ্তার অভিযান পরিচালনা কারি কর্মকর্তা কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী মোল্লা জানান তিনি এসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াকাটি বেলি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় আসলামের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে বলে জানান তিনি।

 

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আসামি আসলামকে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে পিরোজপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network