1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নুরুল ইসলাম মণি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নুরুল ইসলাম মণি

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি।

সোমবার (২ মার্চ) সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে বরিশাল বিভাগ থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্বকারীর সংখ্যা দাঁড়াল ছয়জনে, যার মধ্যে চিফ হুইপের মর্যাদা মন্ত্রীর সমান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নবগঠিত মন্ত্রিসভায় বরিশাল বিভাগ থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন দুজন এবং প্রতিমন্ত্রী হয়েছেন তিনজন। এবার সেই তালিকায় যুক্ত হলেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি। ফলে ঝালকাঠি ছাড়া বরিশাল বিভাগের ছয় জেলার পাঁচটি জেলা থেকেই মন্ত্রিসভায় প্রতিনিধি স্থান পেলেন। বরিশাল জেলা থেকে সর্বোচ্চ দুজন মন্ত্রী হয়েছেন।

চারবারের নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মণির রাজনৈতিক পথচলা শুরু ১৯৮৮ সালে, যখন তিনি প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে দ্বিতীয়বার এবং ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

অষ্টম জাতীয় সংসদে তিনি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বরিশাল বিভাগে প্রায় সাড়ে চার দশক পর নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি ও তার জোট। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম বিভাগের ২১টি আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে তারা। এর আগে ষষ্ঠ জাতীয় সংসদে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং দশম জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ চিফ হুইপের দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে গত ১৮ ফেব্রুয়ারি গঠিত মন্ত্রিসভায় বরিশাল বিভাগ থেকে যারা স্থান পেয়েছেন তারা হলেন- বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার মন্ত্রী), ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী), বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজীব আহসান (প্রতিমন্ত্রী), পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর (প্রতিমন্ত্রী) এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর (প্রতিমন্ত্রী)। এবার চিফ হুইপ নিয়োগ পাওয়ায় বরিশাল বিভাগের রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network