1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগ: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগ: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা এলাকায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা ও শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী মোঃ চান মিয়া গাজী (৫৫) বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহানুর রহমান সুমন (৩৫), মোঃ সজীব (৩০), মোঃ রাসেল (৩০), মোঃ সোহেল (২৫), মোঃ হৃদয় (২৩), মোঃ ইয়াকবু গাজী (৩৫) ও মোঃ রুবেল (২০)-কে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চান মিয়া গাজী পেশায় একজন মাছ চাষী। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারি খালে মাছ ধরা এবং নিজস্ব ঘেরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা তার কাছে দীর্ঘদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে চান মিয়া গাজী কয়েকজনকে সঙ্গে নিয়ে সরকারি খালে মাছ ধরতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে পুনরায় ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা হামলার চেষ্টা চালায়। এ সময় প্রাণভয়ে তিনি ও তার সঙ্গীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা মাছ ধরার জাল, নৌকা, দড়ি, বাঁশ ও একটি মোবাইল ফোনসহ আনুমানিক আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদেরও মারধরের চেষ্টা করা হয়। এছাড়া ভুক্তভোগীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।

 

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network