1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুদ্ধের মধ্যে দূর্যোগ, ভূমিকম্পে কেঁপে উঠল ইরান - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

যুদ্ধের মধ্যে দূর্যোগ, ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যৌথ হামলায় এক প্রকার বিপর্যস্ত ইরান। এরই মধ্যে এবার ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো দেশটিতে।

 

মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে এ ভূমিকম্প অনুভুত হয়।

 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ইউটিসি সময় ০৬টা ৫৫ মিনিট ০৭ দশমিক ৮ সেকেন্ডে কম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এছাড়া গেরাস শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান বলে জানানো হয়েছে।

 

স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে কম্পনটি অনুভূত হয়। একই সময়ে দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা চলছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। যুদ্ধাবস্থার মধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network