1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত গোপনে ছাত্রীদের ছবি ধারণ, ববি শিক্ষার্থী তূর্যকে ঘিরে তোলপাড়

অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ২৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

 

বুধবার (৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের হিজলা উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে। পরে আটকদের জরিমানা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন: বশির আকন, নাজমুল, আরিফ হোসেন, সাইদুল ঢালী, ফরিদ সরদার, মো. শাহীন, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, মো. সোহাগ, সাগর হোসেন হাওলাদার, ইয়াছিন মোল্লা, খলিলুর রহমান, আবু হানিফ, বাবুল হোসেন, মো. হারুন, মো. নাইম, মো. সবুজ, নজরুল ইসলাম, মো. রাকিব, মো. সজিব, মো. বাকের ঢালী, মো. মনির, বাকের বিশ্বাস ও আজাদ।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘জাটকা ইলিশ রক্ষায় বর্তমানে মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকাররত অবস্থায় ২৪ জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল।

তিনি আরও জানান, পরে আটকদের মধ্যে ১৭ জনকে ২ হাজার টাকা করে এবং বাকি ৭ জনকে ১ হাজার টাকা করে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উদ্ধার করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network