1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

বাউফলে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত মামুন গাজী হত্যা মামলার পলাতক আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সিফাত মল্লিককে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৫মার্চ) সকালে উপজেলার কাছিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সিফাত মল্লিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাছিপাড়া ৯নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ও একই ইউনিয়নের কারখানা গ্রামের বশির উদ্দিন মল্লিকের ছেলে। তিনি দীর্ঘ ৮ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার হয়েছেন।

 

অপর দিকে নিহত মামুন গাজী ছিলেন, উপজেলার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারন সম্পাদক ও জয়ঘোড়া গ্রামের শাহাজাহান গাজির ছেলে।

পুলিশ জানায়, বাউফল থানার ২০১৮ সালের জিআর ৩৫০/১৮ নম্বর হত্যা মামলার আসামি সিফাত। পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করলে আদালত কয়েক দফায় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ২০২৪ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। দীর্ঘদিন পলাতক থাকায় বৃহস্পতিবার গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ায় পথে পূর্ব বিরোধের জেরে নিজ দলের প্রতিপক্ষরা মামুন গাজীকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় মামুন গাজী পরিবার বাউফল থানায় মামলা দায়ের করেছিলেন।

 

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পরে আসামিকে  আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network