1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হিন্দু হয়েও এক যুগ ধরে নিজ বাড়িতে রোজাদারদের ইফতার করান সুভাশীষ রায় - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

হিন্দু হয়েও এক যুগ ধরে নিজ বাড়িতে রোজাদারদের ইফতার করান সুভাশীষ রায়

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ যুগ ধরে প্রতি বছর নিজ বাড়ির ছাদে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের স্থানীয় চিকিৎসক সুভাশীষ রায়। তিনি প্রতি বছর নিজ বাড়িতে শতাধিক রোজদারদের জন্য এই ইফতারের আয়োজন করেন। এ সময় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হয়ে সৌহার্দপূর্ণ পরিবেশ। প্রতিবছরের মত বৃহস্পতিবারেও দেখা গেল সেই চিত্র। প্রায় শতাদিক রোজাদারদের জন্য আয়োজন করলেন ইফতারের। নিজ হাতে তুলে দিচ্ছেন ইতফার। জোদাররাও সেই ইফতার গ্রহণ করছেন খুশি মনে।

 

ইফতার করতে আসা নুর মিনহাজ জানান,দাদা আমাদের সম্মান করে ইফতারের দাওয়াত দেন,আমরাও আসি। তিনি নিজেও আমাদের সাথে বসে ইফতারির খাবার গ্রহণ করে, খুব ভালো লাগে।

 

চিকিৎসক সুভাশীষ রায় বলেন, প্রতি বছর রমজান মাসের এ দিনটির জন্য আমি অপেক্ষা করে থাকি। আজকে ৫ মার্চ আমি রোজাদারদের দাওয়াত করেছি। বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ এ ইফতারে সামিল হয়। আমি মনে করি বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি থাকলে তবেই এদেশ এগিয়ে যাবে।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরামের দক্ষিণ জেলার সভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, প্রতি বছর দাদার আমন্ত্রণে তার বাড়িতে ইফতার করতে আসি। এটা অসাধারণ এক অনুভূতি। ইফতার শেষে দাদার বাড়ির ছাদে নামাজ শেষ করে বাড়ি ফিরে যাই।

অনুষ্ঠানে উপস্থিত লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন দাশ বলেন, শুভাশীষ দাদার সম্প্রীতির ইফতার এক অনন্য দৃষ্টান্ত। এ সময় আরো বক্তব্য রাখেন যথাক্রমে মিলন কান্তি দে, নাজমুল হাসান, কামাল উদ্দিন, নূরে এ মিনহাজ প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network