1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গাজীপুরে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

গাজীপুরে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

হাবিবুল বাশার সুমন : গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। ফলে অনেক পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা।

 

শুক্রবার (৬ মার্চ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, মৌচাক ও কোনাবাড়ি এলাকার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে তেল নিতে গেলে সেগুলো বন্ধ পাওয়া যায়।  তবে যেসব পাম্পে সামান্য তেল রয়েছে সেখানে মোটরসাইকেল ও গাড়ির সারিসারি লাইন দেখা গেছে।

 

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, গত রাতেই স্টেশনগুলোতে মজুত থাকা তেল শেষ হয়ে গেছে। এর আগে কোম্পানির কাছে অগ্রিম টাকা জমা দেওয়া হলেও এখনও নতুন করে তেল সরবরাহ পাওয়া যায়নি। তারা আরও জানান, কবে আবার তেল সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এদিকে হঠাৎ তেল সংকটে সাধারণ গাড়িচালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল ইসলাম বলেন, ফিলিং স্টেশনগুলোতে তেল সংকটের বিষয়টি আমরা জেনেছি। সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার জন্য বলা হয়েছে। আশা করছি খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং ফিলিং স্টেশনগুলোতে আবার তেল সরবরাহ শুরু হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network