1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাজিরপুরে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েও স্বপদে কর্মরত স্বাস্থ্যকর্মী - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

নাজিরপুরে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েও স্বপদে কর্মরত স্বাস্থ্যকর্মী

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) বিরুদ্ধে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে থাকার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য (মেম্বার) পদে লড়তে পদত্যাগ করেছিলেন তিনি।

 

নির্বাচনে হেরে গিয়ে আবারও একই পদেই যোগ দেন। স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নেওয়ার আবেদন দেওয়ার পরও বহাল তবিয়তে চাকরি করায় বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

অভিযুক্ত ব্যক্তির নাম মো. আমানুল্লাহ বাহাদুর। তিনি নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন পদ্ধডুবি কমিউনিটি ক্লিনিকে কর্মরত।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমানুল্লাহ বাহাদুর পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে ২০২২ সালের ৯ এপ্রিল স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৯ মে থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

তৎকালীন ও বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান আবেদনটি গ্রহণ ও অনুমোদন করেছিলেন। সরকারি বিধি অনুযায়ী, কোনো কর্মচারী স্বেচ্ছায় ইস্তফা দিলে এবং তা গৃহীত হলে তার স্বপদে ফেরার সুযোগ নেই। অথচ আমানুল্লাহ বাহাদুর এখনো ওই পদে চাকরি করে যাচ্ছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ৩ নম্বর দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করেন আমানুল্লাহ। নির্বাচনে তিনি ২০ ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপরই তিনি আবার ক্লিনিকে কাজে যোগ দেন।

 

এ বিষয়ে জানতে আমানুল্লাহ বাহাদুরের মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, আমরা পদত্যাগপত্রটি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। আমরা তো কাউকে বরখাস্ত করতে পারি না।

 

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভালো বলতে পারবেন। আমি খোঁজখবর নিয়ে জানাব। তবে নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র গৃহীত হলে তার চাকরিতে ফিরে আসার কোনো সুযোগ নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network