1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ছাগল ধরে পুলিশে দিলেন কৃষক! - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ছাগল ধরে পুলিশে দিলেন কৃষক!

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রতিবেশীর পালিত গবাদি পশুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ছাগল ধরে পুলিশ দিয়েছেন এক কৃষক। রোববার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে একটি ছাগল কোলে বসিয়ে নিয়ে থানায় আসেন ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন।

 

পরে প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে তিনি একটি লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি ছাগলটি পুলিশের সোপর্দ করেন।

 

উপজেলার টিয়াখালী ইউপির টিয়াখালী গ্রামের কৃষক সৃজনশীল খামারি আলাউদ্দিন হাওলাদার। চলতি মৌসুমে বেশ কিছু জমিতে রবিশস্যের আবাদ করেছেন তিনি।

 

প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গরু, ভেড়া এবং ছাগল প্রতিদিন তার ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। শনিবার দুপুরেও এক পাল ভেড়া ও ছাগল তার তরমুজ খেতে প্রবেশ করে ৩০ শতক জমির ফসল নষ্ট করে। এছাড়া গত এক মাস ধরে এসব ভেড়া, ছাগল ও গরু তার প্রতিনিয়ত ক্ষতি সাধন করে আসছিল।

 

এ নিয়ে ভুক্তভোগী আলাউদ্দিন তার প্রতিবেশী রফিক হাওলাদারকে বেশ কয়েকবার অবহিত করলেও তিনি কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে গতকাল একটি ছাগল তিনি আটক করেন। পরে একাধিকবার জানানো হলেও রফিক হাওলাদার খোঁজ নিতে আসেননি। তাই এর ফয়সালা পেতে ছাগল নিয়ে থানায় হাজির হন তিনি।

 

আলাউদ্দিন হাওলাদার বলেন, প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গবাদি পশু তার অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। তাই অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে ছাগল নিয়ে থানায় এসেছেন তিনি।

 

কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) রাসেল বলেন, অভিযোগ পেয়ে রফিক হাওলাদারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি সাড়া দেননি। আর থানায় তো পশু রাখার কোনো জায়গা নেই। তাই স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাগলটি আলাউদ্দিনের জিম্মাতেই রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network