1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নেছারাবাদে নাপিতখালী খালের ওপর সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ৭৯ দশমিক ৪২ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুস সাকিব সৌরভ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় দপ্তর প্রধানরা নিজ নিজ বিভাগের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।

সভায় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, বিগত দিনে এ অঞ্চলের অনেক এলাকা উন্নয়নের ক্ষেত্রে কিছুটা অবহেলিত ছিল। ইতোমধ্যে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। ধীরে ধীরে উন্নয়নের মাধ্যমে উপজেলাকে আরও এগিয়ে নেওয়া হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বকে নিজের কাজ মনে করে আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে এবং প্রতিটি কাজ যথাযথভাবে তদারকি করতে হবে। এর মাধ্যমে জনগণের আস্থা আরো বাড়বে।

সভা শেষে প্রতিমন্ত্রী অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে সরকারি বরাদ্দের চেক ও ঢেউটিন বিতরণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network