1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকার তথ্যপ্রযুক্তি সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ঝালকাঠি বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কলাপাড়ায় ইয়াবা সেবনের অপরাধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কারাদণ্ড বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বরিশালে চশমার দোকানে প্রেমিকের ‘দা’ নিয়ে হামলা : লেন্স পাল্টানো নিয়ে তুলকালাম রাঙ্গাবালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা ১৬ বিঘা জমিতে আবাদ : পানির ভয়াবহ সংকটে কলাপাড়ার ধান চাষিরা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি : বরিশালের দায়িত্বে হাফিজ উদ্দিন

বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকার তথ্যপ্রযুক্তি সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা-এর নবনির্বাচিত তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইটি পেশাজীবী ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম। প্রযুক্তি খাতে তাঁর দক্ষতা, মেধা ও দীর্ঘ অভিজ্ঞতার কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর ওপর অর্পিত হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বর্তমানে দেশের তথ্যপ্রযুক্তি খাতে একজন দক্ষ পেশাজীবী হিসেবে কাজ করছেন। তিনি Logic Software Limited-এ Lead System Operations পদে দায়িত্ব পালন করছেন। প্রযুক্তিগত উৎকর্ষতায় তিনি Oracle OCP, OCI, RHCE এবং DevOps-এ সার্টিফাইড একজন বিশেষজ্ঞ।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি E3 Shop ও E3 Innovations Ltd.-এর CEO এবং Soul Bridge Holding-এর Managing Partner হিসেবে দায়িত্ব পালন করছেন। আধুনিক প্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে তিনি ডিজিটাল সমাধান ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি চাঁদপাশা সমিতি, ঢাকা-এর তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা-এর তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর অভিজ্ঞতা, উদ্ভাবনী চিন্তা ও দূরদর্শী নেতৃত্ব সমিতির কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network