1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শান্তিতে থাকতে দেব না : ট্রাম্প - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে চশমার দোকানে প্রেমিকের ‘দা’ নিয়ে হামলা : লেন্স পাল্টানো নিয়ে তুলকালাম রাঙ্গাবালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা ১৬ বিঘা জমিতে আবাদ : পানির ভয়াবহ সংকটে কলাপাড়ার ধান চাষিরা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি : বরিশালের দায়িত্বে হাফিজ উদ্দিন আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম, পিলারের কাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী গৌরনদীতে টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শান্তিতে থাকতে দেব না : ট্রাম্প

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রতি অসন্তুষ্ট এবং মোজতবা খামেনিকে শান্তিতে থাকতে দেবেন না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনির কথা উল্লেখ করে বলেন, আমি বিশ্বাস করি না যে তিনি শান্তিতে থাকতে পারবেন। তাকে কোনোভাবেই আমি শান্তিতে থাকতে দেব না।

ট্রাম্প ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের প্রাথমিক ফলাফলের প্রশংসা করে বলেন, ফলাফল প্রত্যাশার চেয়েও অনেক বেশি হয়েছে।

ট্রাম্প বলেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যৌথ অভিযান ইতোমধ্যেই হাজার হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। মার্কিন বাহিনী প্রথম হামলায় ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, যখন আমরা প্রথমে তাদের আক্রমণ করি, তখন তাদের ৫০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিই এবং যদি আমরা তা না করতাম, তাহলে লড়াই আরও কঠিন হত।

ইরানি নেতাদের সঙ্গে কথা বলবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, শর্তের ওপর নির্ভর করে আলোচনা সম্ভব। আমি শুনছি তারা কথা বলতে চায়। এটা সম্ভব, তবে সংলাপের জন্য কিছু শর্ত রয়েছে।

ট্রাম্প আরও বলেন, তিনি অবাক হয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network