1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ঝালকাঠি বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কলাপাড়ায় ইয়াবা সেবনের অপরাধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কারাদণ্ড বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বরিশালে চশমার দোকানে প্রেমিকের ‘দা’ নিয়ে হামলা : লেন্স পাল্টানো নিয়ে তুলকালাম রাঙ্গাবালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা ১৬ বিঘা জমিতে আবাদ : পানির ভয়াবহ সংকটে কলাপাড়ার ধান চাষিরা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি : বরিশালের দায়িত্বে হাফিজ উদ্দিন

বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম রুনসী জামে মসজিদে মুসুল্লিদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন সিকদার এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম রুনসী জামে মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব হারুন সিকদার বলেন, “আগামী পৌরসভা নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হতে পারলে তিনি বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।

 

তিনি জানান, নাগরিক ভোগান্তি কমাতে পৌরসভার সেবাগুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। জন্মনিবন্ধন,হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা অনলাইনে সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

 

পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সিপন হাওলাদারের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম জোমাদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মাঝি, ভরপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা বাবুল ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মামুন হাওলাদার প্রমূখ।

 

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network