1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ভাণ্ডারিয়ায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভা-ারিয়ায় বেসরকারি সংগঠন রূপান্তর এর “সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমুহের পলিথিন ও প্লাষ্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১মার্চ )সকাল ১১ টায় উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা ইউথ ফর সুন্দরবন এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা মোঃ শফিউর রহমান, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম, এনজিও প্রতিষ্ঠান ব্যুরো বাংলার উপজেলা ম্যানেজার দীপক কুমার প্রমুখ।

সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাষ্টিক ও পলিথিন বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধ সচেতনীকরণ এবং সরকারি বেসরকারি সংগঠনসমুহ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দরবন ইমপ্যাক্ট জোনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার ইউথ ফর সুন্দরবনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মৎস্যজীবী, বাঙারি ব্যবসায়ী, বনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউথ ফর সুন্দরবনের সহ-সভাপতি ইসলাম উদ্দিন সুহাত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network