1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ভাণ্ডারিয়ায় খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়ায় খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে একই পরিবারের চার সদস্যকে অচেতন করে নগদ ২ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

 

গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মৃধা বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহকর্তা হাবিবুর রহমান মৃধা ও তার পরিবারের সদস্যরা। পরদিন বুধবার সকালে গৃহকর্মী কাজে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে প্রবেশ করে ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা এসে হাবিবুর রহমান মৃধা (৭০), স্ত্রী হাওয়া বেগম (৫৮), পুত্র রিয়াজ হোসেন মৃধা (৩৫) এবং পুত্রবধূ ফারজানা আক্তার কে উদ্ধার করে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আক্রান্তদের মধ্যে গৃহকর্তার স্ত্রী হাওয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

গৃহকর্তার জামাতা জুয়েল সিকদার জানান, তার শ্বশুর বাড়িতে নতুন ঘর নির্মাণ কাজ চলছিল। সেই খরচের জন্য ব্যাংক থেকে ২ লক্ষ টাকা তুলে ঘরে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা ঘরের সিন্দুক খুলে সেই নগদ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network