1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার পাঁচটি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ ২০২৫/২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা হিসেবে খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে।

 

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল নয়টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

এসময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ  বড়াল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ ইউপি সদস্য বৃন্দ। সদর ইউনিয়নে ৩ হাজার ৭৫৫ জন উপকারভোগীদের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

 

উল্লেখ্য উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ হাজার ২২০ জন উপকারভোগীদের মাঝে ১০২, ২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এদিকে অনেক উপকারভোগীরা অভিযোগ করেন তাদের ১০ কেজির পরিবর্তে মাপে  চাল কম দেওয়া হয়েছে।

 

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেককে১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

 

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, আমি কয়েকটা ইউনিয়ন পরিষদে গিয়ে ভিজিএফ চাল বিতরণ করি। এবং নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক উপকারভোগীদের ১০ কেজি করে চাল দিতে হবে। কম দেওয়ার কোন সুযোগ নেই। সুষ্ঠুভাবে বন্টন করার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network