1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে মাটি বিক্রেতাকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে মাটি বিক্রেতাকে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ার গামুরবুনিয়া গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক।

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিক জানান, গামুরবুনিয়া গ্রামে সরকারের অনুমতি ব্যতিত একটি চক্র তফসিল জমি নষ্ট করে বেকু মেশিন দিয়ে  মাটি কেটে বিক্রি করে আসছে।

 

এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে বেকু মেশিনসহ মাটি বিক্রেতা,  মহাজন ও বেকু চালককে  আটক করা হয়।

 

তিনি বলেন, তফসিল  জমির ধরণ পরিবর্তন ও মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ অনুসারে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  পরিবেশ বিনষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network