1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জিয়ানগরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

জিয়ানগরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।

 

জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে সাড়ে ৮ থেকে ৯ কেজি পর্যন্ত চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়ন ইন্দুরকানি পরিষদে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর নিচে চাল বিতরণের সময় এ অনিয়মের ঘটনা ঘটে।

 

সদর ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানী গ্রামের দিনমজুর আবুল কালাম জানান, সরকারিভাবে ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র ৮ কেজি ৭০০ গ্রাম। তিনি বলেন, “সকালে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে দুপুরে চাল পেলেও পরিমাণ কম দেওয়া হয়েছে।” একই ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের আকলু বেগম বলেন, প্রচণ্ড ভিড় ও ঠাসাঠাসির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর তিনি চাল নিতে সক্ষম হন।

 

“শুনেছিলাম ১০ কেজি দেবে, কিন্তু পেয়েছি সাড়ে আট  কেজি,”বলেন তিনি। ভবানীপুর গ্রামের দিনমজুর আনসার আলী অভিযোগ করে বলেন, তিনি এখনো কোনো চালের স্লিপ পাননি। তাঁর দাবি, “আমি গরিব হয়েও কার্ড পাইনি, অথচ আমার চেয়ে সচ্ছল অনেকেই কার্ড পেয়েছে।”

 

এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. মাহামুদ হাসান জানান, ঈদ উপলক্ষে পরিষদে ১৬ দশমিক ০৪০ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। ১ হাজার ৬০৪ জন উপকারভোগীর মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা। তবে কম দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি। ট্যাগ কর্মকর্তা শিমুল বড়াল অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান আমাকে না জানিয়ে চাল বিতরণ করেছেন।”

 

তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার জানান, চাল বিতরণের সময় তিনি উপস্থিত ছিলেন না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, “চাল কম দেওয়ার অভিযোগ পেয়েছি।এবং ভুক্তভোগীরা আমার বাংলো তো এসেছে।  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network