1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

কলাপাড়ায় শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ড. গাজী মিজানুর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি শাহ সুজা উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক গাজী মোঃ জামাল ও নীলরতন হলদার।

ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network