1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জিয়ানগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

জিয়ানগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পিরোজপুরের জিয়ানগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। নতুন পোষাক ই ঈদের বাড়তি আকর্ষণ বাড়তি উৎসাহ উদ্দীপনা মজা।

 

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর তাই এই উৎসবকে ঘিরে উন্মাদনা বরাবরই লক্ষণীয়। ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্যই ক্রেতারা ছুটছেন বিভিন্ন মার্কেটে পছন্দের পণ্য ক্রয়ের জন্য।

 

পিরোজপুরের জিয়ানগরে ঈদকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। ভিড় জমেছে কাপড়ের দোকান থেকে শুরু করে সেলুন পর্যন্ত । উপজেলার সদরের বাজার ইন্দুরকানি, ঘোষের হাট, বালিপাড়া, চন্ডিপুর এবং পত্তাশীর মার্কেটগুলোতে ঈদকে সামনে রেখে ক্রেতাদের পদচারণায় মুখরিত হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত । অন্যদিকে উপজেলাধীন পাড়েরহাট বন্দরের বাজারটি বহু যুগ ধরেই আলাদা একটি ঐতিহ্য বহন করে আসছে এবং স্থানীয়  ক্রেতারা এই বাজার থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে বিধায় এটি একটি বড় বাণিজ্যিক মার্কেট। এই মার্কেটেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) ইন্দুরকানী সদর বাজার, ঘোষের হাট এবং পাড়েরহাট বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায়, কাপড়, কসমেটিক,জুতা, সেলুনের দোকানগুলোতে উপচে ভরা ভিড় লেগে আছে। তবে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু বেশি হওয়াতে ক্রেতাদের মাঝে কিছুটা হতাশা লক্ষ্য করা গেছে। মার্কেটের দোকানিরা জানান, পণ্যের গুণগতমানের কারণে দাম সামান্য একটু বেশি। যেমন মাল তেমন দাম।

 

উপজেলার সদর বাজার হিসেবে ইন্দুরকানী বাজারে ঈদের মৌসুমে সব সময়ই বেশি জনসমাগম হয়। এই উপজেলার কোলঘেসা উপজেলা মোড়েলগঞ্জের চন্ডিপুর ও হোগলা বুনিয়া ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা এখানে সহজ হওয়ায় ক্রেতারা বাড়তি সুবিধা পান। দোকানিরা শিশুদের দোকানের দিকে আকৃষ্ট করতে নানা ধরনের খেলনার পসরা সাজিয়ে রেখে কৌষলে বেশ ভালো বিকি বিক্রি করছে।

 

কাপর কিনতে আশা ক্রেতা আহাদুজ্জামান খান জানান, “আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। সংসার চালাই বড় হিসাব করে তারপরও বাচ্চার ঈদের আনন্দ থেকে বঞ্চিত করতে চাইনিনা বিধায় ওর জন্য কিছু কেনাকাটা করতে আসছি কষ্ট করে” গার্মেন্টস ও কাপর ব্যবসায়ী আসাদ হাং বলেন, প্রত্যেক মালেই দাম কিছুটা বেশি যার ফলে ক্রেতাদের পছন্দের দামে পোষাক দিতে পারছি না। তারপরেও তাদের খুশি রেখে মাল বিক্রি করার চেষ্টা করছি ইন্দুরকানী বাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার জানান, আমরা মার্কেটের দিকে নজর রাখছি যাতে কোন দোকানদার খামখেয়ালী দাম না রাখতে পারে কোন ক্রেতার কাছ থেকে। আমরা বাজার কমিটি ক্রেতাদের সেবা দিতে বদ্ধপরিকর।

 

জিয়ানগর  থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, “ঈদ উপলক্ষে বাজারে আমরা নজরদারি বারিয়েছি।  কোনো কারনে আইনশৃঙ্খলা অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network