1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় ট্রলারের গোপন চেম্বারে চোরাই গরু পাচারে সময় আটক ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

ভান্ডারিয়ায় ট্রলারের গোপন চেম্বারে চোরাই গরু পাচারে সময় আটক ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ভান্ডারিয়ায় সমুদ্রগামী মাছ ধরার একটি ট্রলারের পাঠাতনের নিচে গোপন চেম্বারে লুকিয়ে চোরাই গরু পাচারের সময় দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড।

দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় উপজেলার ২নম্বর নদমূলা ইউনিয়নের পোনা নদীর ডিগ্রি খাল সংলগ্ন ওজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ধুপতি এলাকার বাসিন্দা আব্দুল কালামের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৫) এবং ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে কামরুল (৩৬)।

কোস্ট গার্ড সূত্রে জানাযায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন ট্রলারটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রলারের পাঠাতনের নিচে লুকিয়ে রাখা ৬টি গরু উদ্ধার করা হয়, যা পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। অভিযানের সময় ট্রলারে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের ভা-ারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।

ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network