1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঈদে ঝটপট তৈরি করুন ডাবল লেয়ারের চকলেট বরফি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম

ঈদে ঝটপট তৈরি করুন ডাবল লেয়ারের চকলেট বরফি

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

লাইফস্টাইল ডেস্ক : ঈদ মানেই সুস্বাদু খাবারের আয়োজন, আর সেই আয়োজনের শেষে একটি মজাদার ডেজার্ট থাকলে আনন্দ যেন আরও বেড়ে যায়। তবে ব্যস্ততার কারণে অনেকেই এমন ডেজার্ট খুঁজে থাকেন, যা খুব দ্রুত এবং সহজে তৈরি করা যায়। যারা ঝটপট কোনো মিষ্টি বানাতে চান, তাদের জন্য সহজ সমাধান হতে পারে ডাবল লেয়ারের চকলেট বরফি। এটি মূলত ঐতিহ্যবাহী বরফিরই একটি আধুনিক ও জনপ্রিয় সংস্করণ।

 

প্রচলিত বরফির সঙ্গে চকলেটের স্বাদ যোগ হওয়ায় এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে শিশুরা চকলেট স্বাদের মিষ্টি খুব পছন্দ করে, তাই ঈদের দিনে এই ডেজার্টটি ছোট-বড় সবার মন জয় করতে পারবে।

 

gh6

উপকরণ
১. তরল দুধ আধা কাপ
২. গুঁড়া দুধ ২ কাপ
৩. চিনি আধা কাপ
৪. ঘি ৩ টেবিল চামচ
৫. কোকো পাউডার ২-৩ টেবিল চামচ
৬. পেস্তা বা কাঠবাদাম কুচি

 

প্রস্তুত প্রণালি
প্রথমে একটি কড়াইতে ঘি গরম করুন। এরপর তাতে গুঁড়া দুধ, তরল দুধ ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। হালকা আঁচে মিশ্রণটি জ্বাল দিতে থাকুন, যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়। এরপর মিশ্রণটি ক্রমাগত নেড়ে রান্না করুন। প্রায় ৫–৭ মিনিটের মধ্যে এটি ধীরে ধীরে ঘন হয়ে এলে মিশ্রণটি সেটিকে দুই ভাগে ভাগ করে নিন। একটি অংশে এলাচ গুঁড়া মিশিয়ে নিন। কিছু ক্ষণ নেড়ে নিন। এরপর একটি ঘি মাখানো ট্রে বা পাত্রে এই সাদা মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন এবং হালকা করে সমান করে নিন।

এবার কড়াইতে থাকা বাকি অর্ধেক মিশ্রণে কোকো পাউডার যোগ করে হালকা আঁচে ক্রমাগত নেড়ে রান্না করতে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি আঠালো হয়ে প্যান থেকে ছেড়ে আসতে শুরু করে। যদি মিশ্রণটি বেশি ঘন মনে হয়, তাহলে এতে ১ চামচ দুধ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এতে চকলেট লেয়ারটি মসৃণ হবে।

চকলেট মিশ্রণটি প্রস্তুত হলে তা গরম অবস্থাতেই আগে থেকে রাখা সাদা লেয়ারের ওপর ঢেলে দিন। এরপর একটি চামচ বা স্প্যাটুলা দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন, যাতে দুইটি লেয়ার সুন্দরভাবে বসে যায়।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network