1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

কলাপাড়ায় উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ মানবতার সেবায় নিয়োজিত কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি আবারও তাদের আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ তানজিল মীর, সাধারণ সম্পাদক নাহিম দফাদার, সহ-সভাপতি মহসিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ ও ইদ্রিস মীর, কোষাধ্যক্ষ মোঃ কাওছার সিকদার, সদস্য মোঃ হাসান দফাদার এবং ইউপি সদস্য রফিকুল ইসলাম ও শামিম হাওলাদার।
স্থানীয়রা জানান, মানবিক সোসাইটির এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক ও আশীর্বাদস্বরূপ। সংগঠনটির এমন মানবিক কার্যক্রমে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network