1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় গাছে বেঁধে পিটুনির শিকার ভারসাম্যহীন বৃদ্ধ, হাসপাতালে শেষ নিঃশ্বাস - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় গাছে বেঁধে পিটুনির শিকার ভারসাম্যহীন বৃদ্ধ, হাসপাতালে শেষ নিঃশ্বাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতুলী গ্রামের বাসিন্দা মোতালেব আকন (৭০)-কে গাছে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
জানা গেছে, মোতালেব আকন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থান সম্পর্কে জানতে পারেন তারা।
অভিযোগ রয়েছে, বরগুনার আমতলী উপজেলার ৪ নম্বর সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় নিরব (২৭), জহির হাওলাদার (২৮), আল-আমিন (৩০)সহ অজ্ঞাত আরও ৭-৮ জন তাকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।
পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে প্রথমে বরিশাল এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মোতালেব আকন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন অসুস্থ মানুষকে এভাবে পিটিয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-১২)। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network