1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন

  • আপডেট সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী সালেহিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির (সিভিল), সহকারী প্রকৌশলী (পুর) মোঃ মহিউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া থানা ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট গাজী মোহাম্মদ তৌহিদ, মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক সামসুল হক মাস্টার এবং মিঠাগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সোলায়মান হাওলাদারসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার নতুন ভবনের সফল নির্মাণ ও সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network