ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ভান্ডারিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার। এছাড়াও বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব প্রমূখ।
এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।