1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় পারিবারিক বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালীতে ধানের চারা খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪ কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বরিশাল বিএনপি নেতা ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ বরিশাল মহানগরীতে পুলিশের আকস্মিক অভিযান তারেক রহমানের হাতে নতুন বিএনপি কেদারপুরে ২৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার 

কলাপাড়ায় পারিবারিক বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩

  • আপডেট সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ ফারুক শরীফ (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম টিয়াখালী গ্রামে গত ২২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন-মোঃ সানাউল হক (২৪), তার ভাই মোঃ শাওন মোল্লা (১৮) ও তার বাবা মোঃ ছালাম মোল্লা (৫০)।
বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তার শ্যালক রেদওয়ানকে পথরোধ করে মারধর করে। পরে তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী হাবিবা আক্তার কলিকেও এলোপাতাড়ি মারধর করা হয়।
একপর্যায়ে লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালিয়ে তার স্ত্রীর হাত ভেঙে দেওয়া হয় এবং কোলে থাকা ১৫ মাস বয়সী শিশু তাছমিয়ার মাথায় আঘাত লাগে। এতে মা ও শিশু দুজনই আহত হন। তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া হামলার সময় শ্লীলতাহানী ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগও করেন বাদী। তার স্ত্রীর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা দুল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত মোঃ সানাউল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network