1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষে ২ জনের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষে ২ জনের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাটসংলগ্ন লোহালিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চ ও তরমুজবাহী ট্রলারের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

 

 

বুধবার ভোররাত ৩টার দিকে ঢাকা-পটুয়াখালী নৌরুটে চলাচলকারী ‘আওলাদ’ নামের একটি ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজবোঝাই ট্রলারের সংঘর্ষ হয়।

 

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর ট্রলারটি প্রায় ৪০০ তরমুজসহ নদীতে ডুবে যায়।

 

মৃতরা হলেন— রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মো. আলী ফকিরের ছেলে মো. নাসির ফকির (৩৬) ও নলুয়া গ্রামের আজাদ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৫)।

 

জানা গেছে, ট্রলারটিতে মোট ৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন ট্রলারের কেবিনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় কেবিনে থাকা একজন বের হতে সক্ষম হলেও বাকি দুইজন ভেতরে আটকা পড়ে যান। পরে তারা নিখোঁজ হন এবং পরবর্তীতে ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়দের ভাষ্য- দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

 

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, রাতে লঞ্চ ও তরমুজবাহী ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network