ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খুনসহ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইব্রাহিম ফরাজি (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত হাবিবুর রহমান ফরাজির ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিম ফরাজি একটি খুনসহ ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও তিনি ভাণ্ডারিয়া থানা এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনার সাথেও জড়িত বলে অভিযোগ রয়েছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খুনসহ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইব্রাহিম ফরাজি (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত হাবিবুর রহমান ফরাজির ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিম ফরাজি একটি খুনসহ ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও তিনি ভাণ্ডারিয়া থানা এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনার সাথেও জড়িত বলে অভিযোগ রয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।