1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সোহেল খন্দকার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

নিহত সোহেল খুলনার দেবেনগর দিঘলিয়ার দেলোয়ার খন্দকারের ছেলে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩ টা ৪০ মিনিটে লেবুখালী  সেনানিবাস সংলগ্ন সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার খুলনা থেকে নিহত মোঃ সোহেল খন্দকার ও মো: ইমরান দুই বন্ধু মোটরসাইকেলে কুয়াকাটা যায়। আজ বিকেলে তারা কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিলেন।

 

এ সময় বাকেরগঞ্জের লেবুখালী এসে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন কুয়াকাটাগামী ইউরোকোচ পরিবহনের এসিবাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সোহেল খন্দকার ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী ইমরান আহত হন।

 

বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার সোহেল রানা বলেন, যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটি পুলিশ জব্দ করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network