1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জ্বালানি সংকটের অজুহাতে ২০০ টাকার ভাড়া ৮০০, দুই বাসকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

জ্বালানি সংকটের অজুহাতে ২০০ টাকার ভাড়া ৮০০, দুই বাসকে জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় ২০০ টাকার ভাড়া ৮০০ টাকা আদায়ের অভিযোগে সৌখিন পরিবহনের দুটি বাসকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান ও মো. রাশিক খান শুষান এ অভিযান পরিচালনা করেন।

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৌখিন পরিবহনের বাসগুলো শুক্রবার প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৮০০ টাকা করে ভাড়া আদায় করছিল। অথচ সাধারণ সময়ে ঢাকা-ময়মনসিংহ রুটে এই বাসের ভাড়া মাত্র ২০০ টাকা এবং গাজীপুর পর্যন্ত ১৫০ টাকা।

 

 

উপস্থিত যাত্রীরা জানান, জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে চালক ও সহকারীরা চারগুণ বেশি ভাড়া আদায় করছিলেন। এমনকি ত্রিশাল বা ভালুকার মতো স্বল্প দূরত্বের যাত্রীদের কাছ থেকেও জোরপূর্বক ৮০০ টাকা নেওয়া হচ্ছিল। এ নিয়ে টার্মিনালে যাত্রী ও বাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় বাগবিতণ্ডা সৃষ্টি হয়।

 

 

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সৌখিন পরিবহনের দুটি বাসকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে। বর্তমানে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন নিশ্চিত করা হচ্ছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network