1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীর ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে মিড-ডে মিল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

কাউখালীর ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে মিড-ডে মিল

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি ২৯মার্চ রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।

 

সকালে কাউখালী ২৩নং সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্ধোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির সভাপতি এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, শিক্ষক লিটন কৃষ্ণ কর।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে উপজেলার প্রায় ৫হাজার শিশু শিক্ষার্থী প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টির নিশ্চয়তা পাবে।
বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা, উপস্থিতির হার বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে শিশুদের মনোযোগ বাড়াতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের এই খাবার প্রদান করা হবে। পুষ্টিমান নিশ্চিত করতে খাদ্যতালিকায় থাকছে ফর্টিফাইড বিস্কুট, সেদ্ধ ডিম ও কলা বা মৌসুমি ফল, বনরুটি এবং ২০০ মিলি ইউএইচটি দুধ ।

 

কাউখালী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় উপজেলার ৬৭টি স্কুলের সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপকে অভিভাবক ও শিক্ষকরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দুপুরের খাবারের দুশ্চিন্তা দূর হওয়ায় দরিদ্র পরিবারের শিশুরা নিয়মিত বিদ্যালয়ে আসতে আরও উৎসাহিত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network