1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

বাউফলে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে ভাইয়ের বিরুদ্ধে।

 

গতকাল শনিবার (২৮মার্চ) রাত ৯টার দিকে কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী বাড়ী এ ঘটনা ঘটে।

 

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুর রহিম হাওলাদার মারা যাওয়ার পরে তাঁর ২ ছেলে সোহেল ও রাসেল এবং ২ মেয়ে শারমিন শিলা(৩২) ও আরমিন ইলা(৩০) নিজেদের পৈত্রিক জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন।

 

শনিবার রাতে স্থানীয় গন্যমান্য ব্যক্তির্গদের নিয়ে শালিস বৈঠক করার দিন ধার্য্য করা ছিল। কিন্তু ছোট ভাই রাসেল ওই রাতে শালিস বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো বোনদের মানিত শালিসদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন।

 

এ নিয়ে ছোট ভাই রাসেলের স্ত্রী শারমিনের সঙ্গে ও রাসেলের দুই বোন শারমিন শিলা এবং আরমিন ইলার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাসেলের নেতৃত্বে আরো ৪/৫ জনের একটি দল শিলা ও ইলাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

 

পরে ৯৯৯কল দিলে বাউফল থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছোট ভাই রাসেল।

 

বাউফল থানার এস.আই মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় শুনেছি ২জন হাসপাতালে ভর্তি আছেন। ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network